বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী চকরিয়ার দুই সেনা মুক্তিযোদ্ধাকে সেনাবাহিনীর অর্থায়নে সদ্য নির্মিত দু’টি ঘর হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুই মুক্তিযোদ্ধাকে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন- বাংলাদেশ সেনাবাহিনীর রামু এরিয়া কমান্ডার (১০ পদাতিক ডিভিশন) মেজর জেনারেল মাসুদুর রহমান এনডিসি, পিএসপি। ঘর প্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন-শহীদ ল্যান্স কর্পোরেল গোলাম কাদের (পালাকাটা) এবং সৈনিক আব্দুস সালাম (হারবাং)।
শহীদ গোলাম কাদেরকে চকরিয়া পৌর এলাকার কাহারিয়াঘোনা মৌজায় ১২.৫০ শতাংশ জায়গায় এবং সৈনিক আব্দুস সালামকে হারবাং মৌজার ২০ শতাংশ জায়গায় পৃথক পৃথকভাবে ঘর নির্মাণ করে দেয়া হয়।
গত ৩ আগষ্ট উক্ত কাগজ পত্রগুলো হস্তান্তর করা হয়। দুটি ঘর নির্মাণে ১৩ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।
মূলত দেশ মাতৃকার জন্য তাদের অবদানের স্বীকৃতি স্বরীপ এ ঘর দু’টো দেয়া হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে চকরিয়া সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুজ্জামান সহ সংশশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শহীদ গোলাম কাদের এর পক্ষে তাঁর স্ত্রী মোস্তফা বেগম এবং সৈনিক আব্দুস সালাম কাগজ পত্র গ্রহণ করেন।







