শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় হয়েছে

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
0 0
শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় হয়েছে
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা শাখা বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বের কাছে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্রের রোল মডেল। তাঁর সফল নেতৃত্বে এই দেশে সকল ধর্মের ও মতের মানুষের মধ্যে মেলবন্ধন দৃঢ় হয়েছে। এইধারা সবাইকে অব্যাহত রাখতে হবে।

তবে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতচক্র শান্তির এই দেশে মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা লাগানোর চেষ্টা করে আসছে। অবশ্য সেই অপচেষ্টা কঠোরভাবে দমনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার পাশাপাশি এই দেশে সকল সম্প্রদায়ের-মতের মানুষের বসবাসের যোগ্য করে তুলেছেন।

সংসদ সদস্য জাফর আলম আরো বলেন, অসাম্প্রদায়িকতার সেই মডেল বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্যের ধারক শারদীয় দুর্গোৎসব প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে উদযাপিত হবে। এজন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটা মণ্ডপের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এমপি জাফর আলম বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রতিটা মণ্ডপে যাতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয় সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বিষয়টি মাথায় রেখেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ।

চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ব্যাংকার সুদাম কান্তি দাশ, হারাধন দাশ প্রমূখ। প্রস্তুতি সভায় উপজেলার প্রতিমা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Previous Post

একটি চক্র জিয়াউর রহমানকে মহায়নায়ক বানাতে চায়-নৌপরিবহণ প্রতিমন্ত্রী

Next Post

চকরিয়ায় পৌর নির্বাচনোত্তর সহিংসতা, মানববন্ধন

Next Post
চকরিয়ায় পৌর নির্বাচনোত্তর সহিংসতা, মানববন্ধন

চকরিয়ায় পৌর নির্বাচনোত্তর সহিংসতা, মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB