কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের বজ্রপাতে মোঃ জুনাইদ প্রকাশ ভুট্টু(২২) নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনাইদ একই এলাকার মোঃ বাদশাহর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মোঃ জুনাইদ লবণ পরিবহন কাজ করতে যান। কাজ শেষে দুপুরে নৌকা চালিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়, বাড়ির কাছাকাছি আসার আগে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এসময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে এক সন্তানের জনক।
ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন,বজ্রপাতে মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গরীর লোক। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।







