শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় অস্ত্রসহ চার ডাকাত আটক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ৩১ জুলাই ২০২৩
0 0
চকরিয়ায় অস্ত্রসহ চার ডাকাত আটক
0
SHARES
324
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের ৪ জনকে আটক করেছে র‍্যাব।
রবিবার (৩০ জুলাই) রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব এই অভিযান চালায়।

সোমবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজারে র‌্যাব- ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. জামিলুল হক।

গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন- ডাকাত দলের নেতা মো.তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।

র‍্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, গত ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত।

ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে র‌্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো.তৈয়বকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি, দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল।

জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাসিয়াখালী-লামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Previous Post

পেকুয়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

Next Post

মেজর সিনহা হত্যার ৩ বছর পূর্তি, রায় কার্যকরের অপেক্ষায় ভুক্তভোগীরা

Next Post
মেজর সিনহা হত্যার ৩ বছর পূর্তি, রায় কার্যকরের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেজর সিনহা হত্যার ৩ বছর পূর্তি, রায় কার্যকরের অপেক্ষায় ভুক্তভোগীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB