রাতে সুস্থ শরীরে ঘর থেকে বেরে হয়ে আর ফেরা হলনা এক হতভাগা যুবকের এবং ভোরের রাস্তার ধারে পাওয়া গেল তার মরদেহ।
২৯ জুলাই এ ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি গ্রামে। পেশায় গাড়ী চালক এ হতভাগার নাম মিজবাউদ্দীন (রিজভী)।
তার গ্রামের বাড়ী কাকারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।এই গ্রামের নুরুল আমীনের পুত্র তিনি। জানা গেছে যে- বছর-তিনেক আগে বরইতলী
ইউনিয়নের জনৈক সাবেকুন্নাহারকে বিয়ের করার পর থেকে তিনি হারবাং ষ্টেশন সংলগ্ন জনৈক জামাল উদ্দীনের ভাড়াটে বাসায় থাকেন।
২৮ জুলাই রাত ১২ টার দিকে রিজভী সুস্থ শরীরে উক্ত ভাড়াটে বাসা থেকে বের হন।
পরদিন ভোর ৬ টায় স্থাণীয় লোকজন তার মরদেহ দেখতে পায়-আরকান মহা সড়কের হারবাং বাস ষ্টেশন হতে এক-দেড়শ গজ দুরে হাতের বামে ঘাসের উপর।
স্থাণীয় লোকজন বিষয়টি পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং বেলা বাড়ার সাথে সাথে ঘটনাস্থলে বিপুল
সংখ্যক উৎসুক মানুষের ভীড় জমে।
হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত সাব-ইন্সপেক্টার শামীম উক্ত মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
এরপর মরদেহটির ময়নার তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চকরিয়া থানার ও.সি. জাবেদ মাহমুদ জানান- এ ঘটনায় জড়িত কে কিংবা এর কারণ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে।







