বরাবরের মতো চমৎকৃত সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সক্ষম হয়েছে কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফল বিশ্লেষণে ফুটে ওঠেছে এ চিত্র।
দেখা যায় যে- এ বছর উক্ত প্রতিষ্ঠান হতে সাধারণ শিক্ষায় ১৭১ জন এবং কারিগরী শিক্ষায় ৭৪ জন সহ মোট ২৪৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
তন্মেধ্যে ২১০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে (সাধারণ ১৫৬, কারিগরী-৫৪ জন) এবং উভয় বিভাগ থেকে এ প্লাস প্রাপ্ত কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৩৫ জন ( সাধারণ-২৮ এবং কারিগরী ৭ জন)।
যা ফলাফলে কক্সবাজার জেলায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে “প্রতিদ্বন্ধিতা পূর্ণ” বলে বিচেচনা করা যায়।
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম এ প্রতিবেদককে জানান- বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলত প্রচেষ্ঠাই এ সফলতার নেপথ্যে কারণ। এক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহায়ক ভূমিকা পালন করেছে মাত্র।
কারণ দিনের একটি নির্দিষ্ট সময় ব্যতীত পুরো সময়ই ছেলে-মেয়েরা থাকে মা-বাবার তত্ত্বাবধানে। তিনি এ ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতায় যাতে কোন ধরণের ব্যত্যয় না-ঘটে তজ্জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন।
বেশ কয়েকজন অভিভাবকের সাথে আলাপকালে তারা বলেন- এ ফলাফলে আমরা সন্তুষ্ট।







