শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আন্তর্জাতিক অপহরণ চক্রের তিন সদস্য আটক, জিম্মিদশা থেকে উদ্ধার -১

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
0 0
আন্তর্জাতিক অপহরণ চক্রের তিন সদস্য আটক,  জিম্মিদশা থেকে উদ্ধার -১
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে কৌশলে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী আন্তর্জাতিক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন। একই সঙ্গে অপহরণের পর মিয়ানমারে পাচার করে জিম্মি রাখা এক রোহিঙ্গাকে কৌশলে ফেরত এনে উদ্ধার করা হয়েছে।

এপিবিএন বলছে, উখিয়া-টেকনাফের একটি সংঘবদ্ধ চক্র কৌশলে অপহরণের পর মুক্তিপণ আদায় করে আসছে। অনেক ক্ষেত্রে মুক্তিপণ আদায়ের পর কাউকে কাউকে ছেড়ে দিলেও হত্যা করা হয় অনেককে। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক একটি চক্র জড়িত। যারা অপহৃতদের মিয়ানমারে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে আদায় করে মুক্তিপণ। যেখানে রোহিঙ্গা ছাড়াও স্থানীয় লোকজন জড়িত রয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অফস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলেন-টেকনাফের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১ ব্লকের ফয়েজ উল্লাহর ছেলে এনাম উল্লাহ (২১), টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে কলিম উল্লাহ (৩৫), একই ইউনিয়নের দক্ষিণ লম্বরি এলাকার সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (১৯)।এর মধ্যে কলিম উল্লাহর বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ চারটি মামলা রয়েছে।

৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অফস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, গত ৮ জুলাই ১৯ নম্বর ক্যাম্প থেকে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে কেফাত উল্লাহ (২৪) এবং হামিদ হোসেন (২৫) নামের দুই রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়।

এদের প্রথমে টেকনাফের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে দুই জনকে নৌকা যোগে মিয়ানমার পাঠানো কালে হামিদ হোসেন কৌশলে পালিয়ে চলে আসে। কিন্তু কেফাত উল্লাহকে মিয়ানমারে নিয়ে জিম্মি করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি করে।

এমন অভিযোগ এপিবিএনকে জানানো পর অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করে। যার এক পর্যায়ে উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, আন্তর্জাতিক চক্রের এই তিন সদস্যকে গ্রেফতারের পর মিয়ানমারের জিম্মি কেফাত উল্লাহকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর তীরে আনা হয়। বৃহস্পতিবার ভোরে কেফাতকে উদ্ধার করা সক্ষম হয়। গ্রেফতার তিন সদস্য, উদ্ধার ও পালিয়ে আসা ভিকটিমদের দেয়া তথ্যে আন্তর্জাতিক এই চক্রটির সাত ধাপে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাটি সংঘটিত করার কৌশল জানা গেছে।

এই সাত ধাপের প্রথম ধাপে অপরাধ চক্রটির প্রথম গ্রুপ ব্যক্তি টার্গেট করে তুলনামূলক অধিক মজুরিতে বিভিন্ন কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আটকে রাখে।

দ্বিতীয় ধাপে, চক্রের দ্বিতীয় গ্রুপ ভিকটিমদের টেকনাফ উপজেলার বিভিন্ন নির্জন স্থানে বিশেষ করে দক্ষিণ লম্বরি নামক স্থানে লুকিয়ে রাখে।

তৃতীয় ধাপে, এ চক্রের সদস্যরা সুবিধা জনক সময়ে লুকিয়ে নাফ নদীর পাশে নিয়ে যায় ও রাতের অন্ধকারে নৌকা যোগে মিয়ানমারের শামিলা বা আকিয়াব শহরে নিয়ে যায়।

চতুর্থ ধাপে, চক্রের মিয়ানমারের সদস্যরা তাদের আটক রেখে নির্যাতন করে ভিকটিমদের আত্মীয়- স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে সরাসরি দেখান এবং টাকা দাবি করেন। দাবি করা টাকা চক্রের বাংলাদেশে অবস্থানরত স্থানীয়দের দিয়ে বিকাশে/ নগদে গ্রহণ করে। চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম্বারে টাকা গ্রহণ করে।

পঞ্চম ধাপে বিকাশে টাকা ক্যাশ আউট করে বা নগদে সংগ্রহ করে একত্র করে মোটা অংকের টাকা জমা করে।

৬ষ্ঠ ধাপে, টেকনাফ বন্দরে টাকা মিয়ানমারের মুদ্রায় রূপান্তর করে অবৈধভাবে টাকা অপরাধ চক্রের মিয়ানমারের নাগরিকদের পাঠায়। সপ্তম ধাপে অপহৃতদের মিয়ানমার থেকে নৌকাযোগে নাফ নদী দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় বা খুন করে মরদেহ গুম করে দেন।

এপিবিএন কর্মকর্তা জানান, পুরো প্রক্রিয়ায় সংঘবদ্ধ চক্রের অনেক সদস্য রয়েছে। এদের ধরতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা করে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Previous Post

এড. আয়াছুর রহমানের উপর হামলা: আহত ৪, আটক ৬

Next Post

কমিউনিটি সোলার সিস্টেম পাহাড় আলোকিত করছে- বীর বাহাদুর

Next Post
কমিউনিটি সোলার সিস্টেম পাহাড় আলোকিত করছে- বীর বাহাদুর

কমিউনিটি সোলার সিস্টেম পাহাড় আলোকিত করছে- বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB