শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কমিউনিটি সোলার সিস্টেম পাহাড় আলোকিত করছে- বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ২১ জুলাই ২০২৩
0 0
কমিউনিটি সোলার সিস্টেম পাহাড় আলোকিত করছে- বীর বাহাদুর
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ২১ জুলাই, ২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত নগরে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা আলোকিত হয়ে একদিন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হয়ে ওঠবে। তিনি বলেন, কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে।

১৯ বছর দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আধুনিক পার্বত্যাঞ্চল গড়ে তুলতে পাহাড়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৩ লাখ মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত সুবিধার আওতায় এনেছে। আর এসব কিছুর অবদান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।

বৃহস্পতিবার বান্দরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষীদের জীবন মান উন্নয়নে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচ যন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমতল এলাকার মত পার্বত্য এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম বিদ্যুৎবিহীন এলাকায় সরকারের বিনামুল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে ওঠেছে। দুর্গম এলাকার চাষীদের জন্য সরকার বিনামুল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে,আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন তরান্বিত হচ্ছে।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যদের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, ৪টি পাম্প মেশিন এবং ৫টি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

Previous Post

আন্তর্জাতিক অপহরণ চক্রের তিন সদস্য আটক, জিম্মিদশা থেকে উদ্ধার -১

Next Post

বিদুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Next Post
বিদুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

বিদুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB