ঢাকা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার সৈকত শাহীনকে নতুন পুলিশ সুপার হিসেবে বান্দরবান জেলায় পদায়ন করা হয়।
সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: মাহাবুর রহমান শেখ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বর্তমানে বান্দরবানে পুলিশ সুপার হিসেবে নিয়োজিত আছেন মো: তারিকুল ইসলাম।
একই প্রজ্ঞাপনে তাঁকে নাটোর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।







