চকরিয়া পৌরসভার অন্যতম দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদ্রাসার শিক্ষক ও সুবিধা বঞ্চিত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৭ জুলাই’২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান এক লক্ষ ৭৫ হাজার টাকা মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম বাহার সরকারি বিধি মোতাবেক টাকা বিতরণ করেছেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সুপার আলহাজ্ব নুরুল হোছাইন সভাপতিত্ব করেন। সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি শফিউল আলম বাহার, বিশেষ অতিথি এহেছান হক নূরী,পরিচালনা কমিটির সদস্য নাজেম উদ্দিন, মোজাম্মেল হক ও সাহেদুল ইসলাম।
উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শফিউল আলম বাহার-বলেন – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন আজ দৃশ্যমান। সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্র করতে জননেত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনা আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট গঠন বাংলাদেশ করতে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা হাতে সর্বোচ্চ বাজেট রেখেছেন।
মাদ্রাসার সুপার আলহাজ্ব নুরুল হোছাইন সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীনের পর কোন সরকার হত দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে নগদ অর্থ বিতরণ করেনি। তিনি আরো বলেন, পালাকাটা দাখিল মাদ্রাসার জন্য বিভিন্ন হাতে ৫ লক্ষ টাকা সরকারের তরফে অনুদান পাওয়াো গেছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা ১৫ আগষ্ট’৭৫ এ ঘাতকের গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মওলানা নুরুল মোস্তফা মোনাজাত করেন।







