কাল ১৮ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভা আহবান করেছে জেলা আওয়ামী লীগ।
এতে জেলা, সদর ও পৌর আওয়ামী লীগ ছাড়াও প্রত্যেক সহযোগি সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদককে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।







