শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুর মনিরঝিলে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে গ্রামবাসী

সোয়েব সাঈদ by সোয়েব সাঈদ
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
0 0
রামুর মনিরঝিলে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে গ্রামবাসী
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে চলাচলের প্রধান সড়কের অর্ধ কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরু করেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামবাসী। সোমবার, ১০ জুলাই সকালে এ সংস্কার কাজে অংশ নেন গ্রামের অর্ধ শতাধিক যুব-কিশোরসহ সব বয়সের মানুষ।

সংস্কারকাজে অংশ নেয়া কৃষক আবদুর রহিম ও মীর কাসেম জানান- কাউয়ারখোপ ইউনিয়নের ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর মনিরঝিল এলাকার প্রধান সড়কসহ গ্রামীন সব সড়কই চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে কাদায় ভরপুর এসব সড়কে যানবাহন চলাচলও স্থবির হয়ে পড়েছে।

ফলে মনিরঝিল ও আশপাশের এলাকার ২০ হাজারের অধিক জনসাধারণ চলাচলে অবর্ণনীয় দূর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘদিন জনপ্রতিনিধি, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও তাদের দূর্ভোগ লাঘবে কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের কৃষক, ব্যবসায়িসহ দরিদ্র জনসাধারণ চাঁদা তোলে সড়কটি সংস্কার কাজ শুরু করেছেন।

সংস্কার কাজে অংশ নিয়েছেন ইসলামী ব্যাংক রামু শাখায় কর্মরত নুরুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ি সাইফুল ইসলাম তারা জানান- গ্রামবাসীর অর্থ ও স্বেচ্ছাশ্রমে মনিরঝিল ঘাট থেকে নতুন ব্রীজ পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়ক ইট, বালি ও ইটের গুড়া দিয়ে সংস্কার করে হালকা যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগি করা হচ্ছে। এ কাজ এলাকাবাসীর একটি প্রতিবাদ স্বরুপ। সড়ক সংস্কারের এ উদ্যোগে গ্রামের দরিদ্র লোকজনও অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে এগিয়ে এসেছেন। তবে এলাকার কোন জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিত্তবান ব্যক্তি এ কাজে কোন সহায়তা করেনি। এরপরও গ্রামের সাধারণ জনতা নিজেদের সাধ্যমতো এগিয়ে আসায় এ কাজ শুরু করা সম্ভব হয়েছে।

তারা আরও জানান- নাজুক সড়কের কারণে মনিরঝিলবাসীর সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। প্রধান সড়কটির কোথাও ইট বিছানো, কোথাও কাঁচা। সড়কের ইট বিছানো অংশ জরাজীর্ণ ও বৃষ্টির পানিতে কাদাময় হয়ে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়ে ছোট-বড় অসংখ্য গর্ত।

এতে ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করলেও প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সম্প্রতি হাসপাতালে নেয়ার পথে এক প্রসূতি মা জরাজীর্ণ সড়কেই গাড়ি আটকে গিয়ে সন্তান প্রসব করেন।

বিষয়টি সর্বত্র তোলপাড় হলেও এখনো ওই এলাকার সড়ক ব্যবস্থার উন্নয়নে কোন উদ্যোগ দেখেনি এলাকাবাসী। বলতে গেলে এখানকার মানুষ এখন যোগাযোগ বিচ্ছিন্ন। এমন অবহেলিত এলাকা আর কোথাও আছে কিনা তাদের জানা নেই।

রামু উপজেলা পরিষদর নারী ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি জানিয়েছেন- নিরুপায় হয়ে মনিরঝিলের বাসিন্দারা সড়ক সংস্কারে অবিস্মরণীয় অবদান রাখছে।

এ গ্রামের সবকটি সড়কের বেহাল অবস্থা তিনি সম্প্রতি নিজে গিয়ে দেখেছেন। খানাখন্দকে ভরপুর এ সড়কে একজন নারী বিনা চিকিৎসায়, চরম যন্ত্রনা সয়ে সন্তান প্রসবও করেছেন। এরপরও সড়কের কোন উন্নয়ন করা হয়নি।

একজন জনপ্রতিনিধি হিসেবে এটি তাঁর জন্য চরম লজ্জার। তিনি অবিলম্বে ওই গ্রামে জরাজীর্ণ সড়কগুলো সংস্কারের জন্য সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুঁইয়া জানিয়েছেন- নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী সোনাইছড়ি হতে মনিরঝিল স্কুল সংযোগ সড়কের ২ কিলোমিটার অংশ সিটিজি থ্রি প্রকল্পে অনুমোদনের জন্য ডিপিপি’র তালিকায় আছে। যা প্রাক্কলন করে সদর দপ্তরে প্রেরণ করেছেন।

অনুমোদন পেলে চলতি অর্থ বছরে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এ প্রকল্পের মাধ্যমে ২ কিলোমিটার সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন করা হবে। এছাড়াও প্রধান সড়কের ৫০০ মিটার সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে।

Previous Post

ডেঙ্গুর হটস্পট হতে চলেছে কক্সবাজার!

Next Post

এক মাসের মধ্যেই ডিসি রোড সংস্কার করা হবে– এমপি কমল

Next Post
এক মাসের মধ্যেই ডিসি রোড সংস্কার করা হবে– এমপি কমল

এক মাসের মধ্যেই ডিসি রোড সংস্কার করা হবে– এমপি কমল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB