শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার থেকে ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ গেল ন্যাশনাল গ্রিডে

তাহজীবুল আনাম by তাহজীবুল আনাম
শুক্রবার, ৭ জুলাই ২০২৩
0 0
কক্সবাজার থেকে ৩০ লাখ ইউনিট  বিদ্যুৎ গেল ন্যাশনাল গ্রিডে
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের খুরুশকুলে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে এখন প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৫ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। গত একমাসে ৩০ লাখ কিলোওয়াট আওয়ার বা ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বর বা নভেম্বরে শুরু হবে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন। এখান থেকে জাতীয় গ্রিডে যোগ হবে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে
১০টি টারবাইন থেকে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বেসরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র।

বাতাসের শক্তিতে ঘুরছে ব্লেড বা পাখা। একসঙ্গে ঘুরছে ৭টি টারবাইনের পাখা। আর এমন করেই বাতাসের শক্তি থেকেই উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। যা যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। পরীক্ষামূলকভাবে বায়ু বিদ্যুৎ উৎপাদন করে যার সুবিধা দেয়া হচ্ছে গ্রাহকদের মাঝে।

চীনের অর্থায়নে বায়ুবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস-ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড। আর ৯০০ কোটি টাকার এ প্রকল্পের সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে।

ইউএস-ডিকে গ্রিন এনার্জি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মুকিত আলম খান বলেন,
কক্সবাজারে স্থাপিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পটি গত ২৫ মে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। এটি ২৬ মে থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত একমাসে ২৭ লাখ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আশা করছি, এ প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন হবে এবং এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

পরিবেশবান্ধব বিদ্যুৎ ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকূলবর্তী ৩টি ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে ২২টি টারবাইন। এরইমধ্যে শেষ হয়েছে ১০টি। যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ৩ মেগাওয়াট। চীন থেকে আনা ১০০ টন ধারণক্ষমতার ক্রেনের মাধ্যমে যা স্থাপন করা হয়েছে ৯০ মিটার লম্বা টাওয়ারের ওপর।

ইউএস-ডিকে গ্রিন এনার্জি লিমিটেডের পরিচালক সাজিদ রহমান বলেন,
বায়ুবিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখলে দেখবেন একেকটা টাওয়ার থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর টাওয়ারের জন্যও কম জায়গা লাগে। এটার একটা বড় সুবিধা হচ্ছে যখন বায়ুবিদ্যুৎ উৎপাদন করি তখন আশপাশে মাছের চাষ, ধানের চাষসহ সবধরনের চাষ হচ্ছে। ফলে বায়ুবিদ্যুৎ অর্থনীতিতে বিরূপ কোনো প্রভাব ফেলছে না। এ প্রকল্পের মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে একটি ক্লিন এনার্জি সরবরাহ করতে পারছি।

কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাদের গণি বলেন, কক্সবাজারে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১৫ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হচ্ছে। ১০টি টারবাইনের কাজ শেষ হলেও এখন চালু রয়েছে ৭টি। বাকি ৩টির সংযোগ কাজের কিছু অংশ বাকি রয়েছে। তা দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। তবে ৭টি টারবাইন থেকে দেখা গেছে বিকেলের দিকে বাতাস বেশি থাকাতে প্রতিটি থেকে ৩ মেগাওয়াট করে ২১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যা কক্সবাজার পাওয়ার স্টেশনে যুক্ত হচ্ছে।

তিনি বলেন, মোট ২২টি টারবাইনের মধ্যে ১০টির কাজ শেষ হয়েছে। বাকি ১২টি টারবাইন স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশাকরি, চলতি বছরের সেপ্টেম্বর বা নভেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। এ কাজ শেষ হলে কক্সবাজার বায়ু বিদ্যুৎ প্রকল্প হতে জাতীয় গ্রিডে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

Previous Post

পাসপোর্ট অফিসে অসুস্থ ও বৃদ্ধদের সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন ওয়াহিদুজ্জামান

Next Post

নাফ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Next Post
নাফ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নাফ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB