শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পাসপোর্ট অফিসে অসুস্থ ও বৃদ্ধদের সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন ওয়াহিদুজ্জামান

তাহজীবুল আনাম by তাহজীবুল আনাম
শুক্রবার, ৭ জুলাই ২০২৩
0 0
পাসপোর্ট অফিসে অসুস্থ ও বৃদ্ধদের সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন ওয়াহিদুজ্জামান
0
SHARES
335
VIEWS
Share on FacebookShare on Twitter

পাসপোর্ট করতে আসা অসুস্থ, অসহায় ও বৃদ্ধ লোকজনদের মানবিক সেবা দেয়া যেন আনসার সদস্য মোঃ ওয়াহিদুজ্জামানের নেশা। বৃদ্ধ, অসুস্থ ও অসহায় কোনো ব্যক্তি পাসপোর্ট অফিসে সেবা নিতে এলেই সবার আগে ছুটে যান এই যুবক।

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে নিয়মিত টহলে থাকা আনসার সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান নিজের কাজের পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষের সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন। সেবা নিতে আসা বৃদ্ধ ও অসুস্থ লোকজন তার আন্তরিকতা ও ভালোবাসা পেয়ে প্রাণ খুলে দোয়া/ আশির্বাদ করেন।

পাসপোর্ট অফিসে
সেবা গ্রহণ করতে আসা রোগীদের হুইল চেয়ারের ব্যবস্থা , পানি সরবরাহ করা, রোগীদের এম্বুলেন্স থেকে নামা ও দীর্ঘলাইনের ভোগান্তি এড়িয়ে ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করে চলে যাওয়া পর্যন্ত সে সার্বক্ষণিক সাথে থাকেন।

গত বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

পাসপোর্ট অফিসে সেবা গ্রহণ করতে আসা অসুস্থ ব্যক্তি আব্দুল হালিম জানান,
দীর্ঘদিন ধরে আমি জটিল রোগে ভুগছি। চিকিৎসার জন্যে এখন বিদেশ যাওয়া প্রয়োজন। পাসপোর্ট অফিসে এসে দেখি দীর্ঘলাইন। প্রথমে এই লাইন দেখে পাসপোর্ট করার স্বাদ মিঠে গিয়েছিল। কিন্তু হঠাৎ এক আনসার সদস্য এসে আমার হুইল চেয়ারসহ সে নিজে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে সহযোগিতা করেছে। আমি তার জন্য মন থেকে দোয়া করি।

ওমরাহ করার উদ্দেশ্যে পাসপোর্ট করতে আসা কয়েকজন ব্যক্তি জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় সে আমাদের পানি সরবরাহ করেছে। আমরা বয়স্ক মানুষ, লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ায় সে নিজ থেকে এসে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে সহযোগিতা করেছে। এবং আমাদের যাবতীয় কাজ সে নিজ উদ্যোগে বিনা মূল্যে করে দিয়েছে। আমরা আল্লাহর ঘরে ওমরাহ করতে গেলে ওই ছেলের জন্য মনখুলে দোয়া করবো।

আনসার সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা।সে ২০১৯ সালে শাপলাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে সরকারি মাতামুহুরী কলেজ থেকে এইচএসসি পাস করেন। এইচএসসির পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন তিনি। সেই থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন ওয়াহিদুজ্জামান।

ওয়াহিদুজ্জামান জানান , পাসপোর্ট করতে আসা অসুস্থ, বৃদ্ধ ও অসহায় রোগীদের সেবা করে আমি আনন্দ পাই। আমার চাকরির শুরুতেই দায়িত্ব ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অসহায় রোগীদের আর্তনাত দেখে মন স্থীর করলাম, যেখানে ভোগান্তি সেখানেই সাধ্যমতো আমি অসহায়দের সেবা করবো।

এখানে এসে অনেকেই নিয়ম-কানুন বুঝেন না । ফলে বৃদ্ধ ও রোগীদের ভোগান্তি পোহাতে হয়। যেমন, ফরম পূরণের পদ্ধতি, পূরণকৃত নমুনা ফরম, ই-পাসপোর্ট এর বিভিন্ন নিয়ম-কানুন, সরকারি নির্দেশনাসহ নানা তথ্য দিয়ে তাদের সহায়তা করি। রোগীরা পাসপোর্ট করতে এসে বিভিন্ন হয়রানির শিকার হয়।

অসুস্থ রোগীরা সাধারণ মানুষের মত দীর্ঘলাইনে দাড়াতে পারে না। তাই রোগীরা যাতে তাড়াতাড়ি তাদের প্রয়োজনীয় কাজ সেরে চলে যেতে পারে সে দিকে আমি খেয়াল রাখি।

অনেক রোগী ও বৃদ্ধদের নিজের পকেটের টাকা খরচ করে পানিসহ বিভিন্ন সামগ্রী নিজের সাধ্যমতো বিলিয়ে দেন ওয়াহিদুজ্জামান।

Previous Post

রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের কেন্দ্রস্থলে পরিনত হতে পারে- স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

কক্সবাজার থেকে ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ গেল ন্যাশনাল গ্রিডে

Next Post
কক্সবাজার থেকে ৩০ লাখ ইউনিট  বিদ্যুৎ গেল ন্যাশনাল গ্রিডে

কক্সবাজার থেকে ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ গেল ন্যাশনাল গ্রিডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB