শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারে: হতাশ ব্যবসায়ীরা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৩০ জুন ২০২৩
0 0
আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারে: হতাশ ব্যবসায়ীরা
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের আকাশে মেঘ নেই। বৃষ্টির দেখা নেই আজ তিন দিন ধরে। তপ্তরোদে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তারপরও ঈদ বলে কথা। ঈদের টানা ছুটিতে পর্যটক আসবে এটাই স্বাভাবিক। কিন্তু এবারের চিত্রটি অনেকটাই ভিন্ন।

ঈদুল আজহার ছুটিতে আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারে। সেকারণে হতাশ এখানকার পর্যটন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্য সময়ে ঈদের আগে ৫০ থেকে ৭০ শতাংশ বুকিং হলেও এবার বুকিং হয়েছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ । ঈদের পরের দিনও দেখা নেই আশানুরূপ  পর্যটকের।

সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট সকাল থেকে লোকজনের পদচারণায় মুখর ছিলো। কিন্তু এদের অধিকাংশই স্থানীয় দর্শণার্থী। 

তারপরও আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, পর্যটকসহ যারা দর্শনীয় স্থানে ভ্রমনে এসেছে তাদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। পাশাপাশি টুরিস্ট পুলিশ রয়েছে সৈকতসহ দর্শনীয় স্থানে।

ঢাকা থেকে ভ্রমনে আসা আনিসুজ্জামান বলেন, শুক্রবার সকালেই গাড়ি থেকে নেমেই সোজা সৈকতের পানিতে গা ভাসিয়েছেন আনিছ দম্পতি। কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্ট তারা। এদিকে হোটেল রেস্তোরাঁয় অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক।

টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম জানান,কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানী বীচ পয়েন্ট, পাটুয়ারটেকসহ সব জায়গায় টুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। পর্যটক হয়রানির অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এদিকে শুক্রবার পর্যটক কম হলেও শনিবার পর্যটক আগমনের হার কিছুটা বাড়ার সম্ভাবনা দেখছেন হোটেল ব্যবসায়ীরা।

হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, ঈদে তাদের যাবতীয় প্রস্তুতি ছিল। দেশের বিভিন্নস্থানে বৃষ্টি এবং বৈরি আবহাওয়া কারনে পর্যটক আগমনের হার কমেছে বলে জানান তিনি।

Previous Post

নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে- সালাহউদ্দিন সিআইপি

Next Post

টেকনাফের গহীন পাহাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
টেকনাফের গহীন পাহাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB