কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন অশুভ শক্তির কবল থেকে নেতৃত্ব উদ্ধার করে কর্মী বান্ধব, প্রকৃত বঙ্গবন্ধু প্রেমিক ও আদর্শিক ব্যক্তিদের কাছে নেতৃত্ব ন্যস্ত করা না গেলে শান্তি ও সমৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়বে।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করে মধ্যম আয়ের দেশে উন্নীত করার সংগ্রামে নেতৃত্ব দেয়ার জন্য এ মুহূর্তে দরকার একদল পরিশ্রমী ও পরিচ্ছন্ন নেতা- কর্মী। আর এসব নেতা- কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলশ্রুতিতেই কেবল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আজ শুক্রবার (৩০জুন) দুপুর ২ টায় চকরিয়ার পহরচাঁদায় তাঁর বাসভবনে ঈদুল আজহা উপলক্ষে চকরিয়া- পেকুয়া আওয়ামী লীগের ব্যাপক নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মতবিনিময় সভায় চকরিয়া- পেকুয়ার কয়েকশত নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো লক্ষণীয়। এ সময় মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক খালেদ মিথুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এস এম গিয়াসউদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী,
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, মাতামুহুরি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসীন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম,
সাবেক ছাত্র নেতা আলমগীর হোসাইন, এডভোকেট ফয়জুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক, আবসার উদ্দিন মাহমুদ, পেকুয়ার বেলাল উদ্দিন, জসীমউদ্দিন টিটু, সলিমুল্লা বাহাদূর, জাহাঙ্গীর আজম, জুনাইদ বোগদাদি প্রমুখ।







