৭ ঘন্টার মধ্যে কক্সবাজার শহরের কোরবানির পশুর বর্জ্য অপসারনের কথা বলেছে কক্সবাজার পৌরসভা। সে লক্ষ্যে শহরের প্রতিটি ওয়ার্ডে কাজ করছে পৌরসভার কনজারভেন্সি বিভাগের সদস্যরা।
পোরসভার কনজারভেন্সি পরিদর্শক কবির হোসেন জানান, দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মোট ৭ ঘন্টা সময় ধরে দেয়া হয়েছিলো বর্জ্য অপসারনের। তবে এ সময়ের মধ্যে ৬০ শতাংশ বর্জ্য অপসারিত হয়েছে বলে তিনি দাবী করেন। বাড়ীর আঙ্গিবার বাইরে বর্জ্য রাখলেই তা পরিস্কার করা হবে বলেও তিনি দৈনিক চকোরীকে জানান।
তবে এখনো যাদের বর্জ্য রয়ে গেছে তাদের 01823166678 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ইদুল আজহার পরবর্তী ২ দিন এ বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।







