কোরবানির দিন মাংসের হাট বসেছে কক্সবাজার শহরের শহীদ স্বরনীর ঘুমগাছ তলা এলাকায়। শহরের নানা প্রান্ত থেকে চেয়ে আনা মাংস দিয়েই বসেছে এ হাট।
হাটে প্রতি কেজি গরুর মাংসের দাম ৬শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
মূলত কোরবানির দিন দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরন করেন যারা কোরবানি দেন এমন ব্যক্তিরা। মাংস সংগ্রহকারীরা এ মাংস নিয়ে এসে এই ভ্রাম্যমান হাটে বিক্রি করছেন।
বিক্রেতাদের বেশীর ভাগই দরিদ্র মানুষ। তারা বলছে মাংস পেলেও মসলাপাতি কেনার জন্যে কিছু মাংস বিক্রি করছে।
আবার অনেকেই আছে ছিন্নমূল মানুষ, তাদের রান্না করে খাওয়ার সুযোগ নেই তাই বিক্রি করে দিচ্ছেন। কেউ আবার অন্যজনের কাছ থেকে কমদামে কিনে কিছু টাকা লাভ নিয়ে বিক্রি করছেন।
এ হাটে ক্রেতারা হলেন,যারা কোরবানী করতে পারেনি এমন মানুষ আবার বাড়ী যেতে পারেনি, শহরে একা থাকে এমন মানুষও এ হাটে মাংস কিনতে দেখা গেছে।







