কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে স্কুলভিত্তিক প্রতিযোগিতায় ২০২৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ বক্তার
পুরস্কার পেয়েছেন প্রবালের শিশু শিল্পী কৃতি শিক্ষার্থী নূর-ই নাজাত দিবা।
শনিবার ২৪শে জুন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বিজয়ী কৃতী শিক্ষার্থী দিবার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের ছাত্রী নূর-ই নাজাত দিবা চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শ্রদ্ধেয় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভাইয়ের মেয়ে।
কৃতি শিক্ষার্থী দিবার বাবা কলেজ শিক্ষক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী তাঁর মেয়ের অসাধারণ সাফল্যে শিক্ষকমণ্ডলীসহ সবাইকে ধন্যবাদ জানান।
আগামীতেও যাতে কৃতি শিক্ষার্থী দিবা লেখাপড়ার মাধ্যমে একজন আর্দশবান নাগরিক হিসেবে নিজেকে বিকশিত করতে পারে সেইজন্য সকলের দোয়া চেয়েছেন। ##







