চকরিয়া পৌরসভার চিরিংগা বাজারে কাঁচা মরিচের কেজি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম চরম ভাবাপন্ন। মঙ্গলবার (২৭ জুন) বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরেই কাঁচা মরিচ ও বিভিন্ন সবজির দাম বাড়তির দিকে। মরিচ আমদানি করা হচ্ছে, দাম কমবে -এমন আভাস বিক্রেতাদের কাছে পৌঁছলেও বাজারে এর প্রভাব নেই।
বেগুন কেজি ৬০ টাকা থেকে বাজার ভেদে ৭০ টাকা। বরবটির কেজি বাজার ভেদে ৬০ থেকে ৭০ টাকা। পটল ৫০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ১৫০ টাকা, চিচিংগা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, গোল আলু ৪০ টাকা,আদা ৩২০ টাকা, রসুন ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গ্রাহক কম থাকায় বাজারগুলোয় মাছ মাংস কম দেখা গেছে। আগে বৃদ্ধি পাওয়া দামেই বিক্রি হচ্ছে মুরগি।
সোনালি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি; ব্রয়লার ১৯০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, আমদানি করা পেঁয়াজ ৪০ টাকায়। শুকনো মরিচের কেজি ধরণভেদে ৪০০ থেকে ৫০০ টাকা।
বিক্রেতা ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাদের কেনাও পড়ছে বেশি। সেই তাল মিলিয়ে পণ্য বিক্রি করতে হলে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তারা নিরুপায়।
বাজারভেদে যেভাবে পণ্যের মূল্য ধরা হয়েছে তারা সেভাবে বিক্রি করছেন। কখনও কখনও কমেও বিক্রি করেন।







