শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে অপহৃত শিশুকে উদ্ধার, আটক ৪ অপহরণকারী

বিশেষ  প্রতিবেদক by বিশেষ প্রতিবেদক
বুধবার, ২১ জুন ২০২৩
0 0
টেকনাফে অপহৃত শিশুকে উদ্ধার, আটক ৪ অপহরণকারী
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফে অপহৃত শিশু খায়রুল আমিন (১২) কে পাহাড়ে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। শিশু খায়রুল উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।

২১ জুন বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ জুন তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা।

আটককৃত অপহরণকারীরা হলেন, টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনা বড়বিলের বাসিন্দা মোঃ আলম(২৭), আহম্মদ হোসেন(৫২), মোঃ পারভেজ (২০), আজিজা খাতুন (২১)।

পুলিশ জানায়, খায়রুল আমিন স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। গত ১৬ জুন সে রঙ্গিখালী এলাকার তার বন্ধু ফরহাদের বাসায় যাওয়ার জন্য অপহরণকারী চক্রের সদস্য জনৈক আলমের টমটম গাড়িতে রওনা হয়। টমটম চালক আলম তার অপর সহযোগীকে কৌশলে গাড়িতে তুলে খায়রুল আমিন কে বন্ধুর বাসায় নেয়ার পরিবর্তে রঙ্গিখালী পাহাড়ি ঢালায় নিয়ে অপহরণকারীদের কাছে তুলে দেয়।

সেখানে তার মুখ বেঁধে মারধর করে পরিবারের কাছে ফোন করে ছয়লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশু খায়রুল আমিন কে উদ্ধার ও ঘটনায় জড়িত চার অপহরনকারী কে আটক করেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অপহৃত শিশু খায়রুল আমিন অপহরণের পর তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে টমটম চালক আলম কে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় রঙ্গিখালী গহীন পাহাড়ে দফায় দফায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে পাহাড়ে অবস্থানরত অপহরণ চক্রের সদস্যরা পুলিশের আঁচ করতে পেরে অপহৃত শিশু খায়রুল আমিন কে রেখে পালিয়ে যায়। পুলিশ খায়রুল আমিন কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি আব্দুল হালিম আরো জানান, ঘটনায় জড়িত অপহরনকারী চক্রের চার সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাপর আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post

রামুর ধেছুয়া পালং হাই স্কুলের সীমানা খুঁটি উপড়ে দিয়েছে ভূমিগ্রাসী চক্র

Next Post

চকরিয়ায় লবণ পানি ঢুকিয়ে মৎস্য চাষ, নষ্ট হচ্ছে ধানের জমি

Next Post
চকরিয়ায় লবণ পানি ঢুকিয়ে মৎস্য চাষ,  নষ্ট হচ্ছে ধানের জমি

চকরিয়ায় লবণ পানি ঢুকিয়ে মৎস্য চাষ, নষ্ট হচ্ছে ধানের জমি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB