শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানের লামা-আলীকদমে গরু চোর চক্রের ৬ সদস্য আটক

এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান by এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান
বুধবার, ৩১ মে ২০২৩
0 0
বান্দরবানের লামা-আলীকদমে গরু চোর চক্রের ৬ সদস্য আটক
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য বান্দরবানের আলীকদম থানার পুলিশ গরু চোর দলের ৬জনকে আটক করেছে।
বুধবার (৩১ মে) আলীকদম থানার এসআই মোঃ রেজোয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে ৪টি গরু ও ৬জন আসামি আটক করেন।ওই সময় চোরদের কাছ থেকে নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেন বলে পুলিশ জানিয়েছেন।

আলীকদম থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, সোমবার (২৯ মে) রাত সাড়ে নটায় আলীকদম থানাধীন ০২নং চৈক্ষ্যং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ফুটের ঝিড়ি পাড়ার বাসিন্দা কৃষক খাইরুল বশর ও প্রতিবেশি ইউনুসের খামার বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। গরুর মালিকদ্বয় এ ব্যপারে ৩০ মে আলীকদম থানায় অভিযোগ দায়ের করেন। সাথে সাথে পুলিশ অভিযানে নামেন।

বিভিন্ন তথ্য উপাত্তের সূত্র ধরে পুলিশ জানতে পারেন, চুরি যাওয়া গরুগুলো লামা পৌরসভার ৫ নং ওয়ার্ড রাজবাড়ি গ্রামের বাসিন্দা রাসেল নামের (মেট্টো বাংলা টিভি, দৈনিক একাত্তর সংবাদের লামা প্রতিনিধি পরিচয়দানকারী) একজন ১ লাখ দশ হাজার টাকায় ক্রয় করেন। পুলিশ ৩০ মে সন্ধ্যায় রাসেলকে জিজ্ঞাসাবাদে বাকি ৫ চোরের হদিস বের করে তাদেরকে আটক করেন।

পুলিশ কর্তৃক ধৃত এই চক্রের অন্যান্য সদস্য হলো, মোঃ বাদশা ২৯ পিতা মোঃ নুরুল হোসাইন সাং ফুটের ঝিড়ি ০৪নং ওয়ার্ড, চৈক্ষ্যং ইউনিয়ন আলীকদম, মোঃ অমিত হাসান, পিতা মোঃ শহিদুল্লাহ, রেফার পাড়া বাজার ০৪ ওয়ার্ড,আলীকদম,মোঃ আব্দুল শফি, পিতা ছাহেল আহমদ সাং ফুটের ঝিড়ি ০৪ ওয়ার্ড চৈক্ষ্যং ইউপি আলীকদম, মো: মিজান, পিতা বাদশা মিয়া, সাং ফুটের ঝিড়ি চৈক্ষ্যং আলীকদম ও মোঃ নুরুল ইসলাম প্রকাশ আতিক, পিতা মোহাম্মদ সোওয়াব সাং চেয়ারম্যান পাড়া ৪ নং ওয়ার্ড লামা পৌরসভা।

জানাগেছে বিগত কয়েকমাস ধরে আলীকদমের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকের গোয়াল থেকে প্রায়শই হালের বলদ চুরির ঘটনায় স্থানীয়দের নির্ঘুম রাত কাটছে। গরু চোর চক্রটি মায়ানমারের গরু বলে চুরি করা দেশীয় গরুগুলোও দিব্যি নিয়ে যাচ্ছে অন্য জেলায়।

আলীকদম উপজেলায় বিভিন্ন গ্রাম গঞ্জে গরুচোর থেকে সাবধান হওয়ার জন্য মসজিদের মাইকে সার্বক্ষনিক সতর্ক করা হচ্ছে। বিগত বছর খানেক ধরে মায়ানমার সীমান্তবর্তী আলীকদম ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ি পথে বিদেশি গরুর চোরাচালান ছিল অনেকটা নিয়ন্ত্রণহীন।

সাম্প্রতিক মাস দুয়েক ধরে এই প্রবণতা অনেকটা নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। সর্ব মহলের দৃষ্টি যখন বিদেশি গরুর দিকে, তখনই সেই স্রোতে মিশে যায় প্রান্তিক কৃষকের গোয়ালের গরুগুলো।

পুলিশ কর্তৃক আটককৃত সর্ব শেষ এই চারটি গরু প্রমান করে, এর আগে কত কৃষকের কপাল পুড়েছে এই গরু চোর চক্রটির উৎপাতে। বিষয়টি স্থানীয় কৃষক ও খামারিদেরকে ভাবিয়ে তুলেছে।

আসামিদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Previous Post

শেখ হাসিনার সরকার জটিল রোগে আক্রান্তদের পাশে রয়েছে- এমপি কমল

Next Post

লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Next Post
লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB