আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। “তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে এবারের তামাকমুক্ত দিবস। বুধবার (৩১ মে) বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকরা উপস্থিত ছিলেন।







