শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ- বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ২৬ মে ২০২৩
0 0
বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ- বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ২৬ মে ২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অটুট আছে এবং আজীবন থাকবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের সকল মানুষ সুন্দরভাবে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছেন। প্রত্যেক ধর্মের উন্নয়নে সরকার সমভাবে গুরুত্ব দিয়ে আসছে। এ কারণেই বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ।

IMG 20230526 WA0011

আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান শহরের শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, পার্বত্য জেলাগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ড্রেন, সুয়ারেজ দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সকল ধর্মাবলম্বীদের জন্য মসজিদ, মন্দির, গীর্জা, বিহারসহ ধর্মীয় উপাসানালয় নির্মাণ করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় অব্যাহত রেখেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যা বলেন, তা সম্পূর্ণ বাস্তবায়ন করেন। দেশের মানুষ তাই নির্বিঘ্নে-নিশ্চিন্তে স্ব-স্ব- ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন। তিনি আগামির স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সুযোগ্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র ধর্ম হলো পার্বত্যবাসীর ধর্মীয় কাজে একটি মন্দির নির্মাণ করলে পাশাপাশি মুসলমানদের জন্য মসজিদ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিহার নির্মাণ করা। সকল ধর্মাবলম্বীদের জন্য তিনি সমহারে সমগুরুত্ব দিয়ে থাকেন।

মন্ত্রী বীর বাহাদুর সকল ধর্মের মানুষের কল্যাণে সকলকে সাম্য, সুশৃঙ্খল ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে বান্দরবান শহরের বাস স্টেশন সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত, শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশ, সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসহায় শতাধিক নারী ভক্তদের মাঝে পরিধেয় বস্ত্র শাড়ি উপহার দেয় মন্দির কর্তৃপক্ষ।

Previous Post

পেকুয়ায় দেবরের হাতুড়ি আঘাতে ভাবি নিহত

Next Post

পেকুয়ার সড়কের বেহাল দশায় বিপন্ন জনজীবন

Next Post
পেকুয়ার সড়কের বেহাল দশায় বিপন্ন জনজীবন

পেকুয়ার সড়কের বেহাল দশায় বিপন্ন জনজীবন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB