পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ৪০ ক্যান বিয়ার ও ২৪ বোতল মদ(বিদেশী)সহ মোটর সাইকেল জব্ধ করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ৩নং ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া সাকিনস্থ মেম্বারঘাটা-উখিয়া সড়কে অভিযান চালিয়ে এসব জব্দ করে।
অভিযানিক দলটি ক্ষেতিশরাম বৌদ্ধ বিহার এর সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি মোটর সাইকেলকে সিগন্যাল দিলে মোটরসাইকেল চালক আসামি আবুল লালা(৩৫) দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তিতে পুলিশ তল্লাশি করে মোটর সাইকেলের উপরে বস্তার মধ্যে থাকা ৪০ (চল্লিশ) ক্যান বিদেশী ১২% বিয়ার, ২৪ (চব্বিশ) বোতল বিদেশী মদসহ মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নং- কক্সবাজার-হ-১১-৩৪২৯ জব্ধ করে পুলিশ। পলাতক আসামী আবুল লালা ঘুমধুম ইউপির ৭নং ওয়ার্ড মগঘাট এলাকার আবুল হাসেমের পুত্র।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) টানটু সাহা বলেন উদ্ধারকৃত বিয়ারসহ জব্ধকৃত মোটরসাইকেল ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার কাজ প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।







