ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম কক্সবাজার এলাকায় ৪ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ শুক্রবার ৭টায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বক্তব্য রাখেন সাইমুম সরোয়ার কমল এমপি, আশেকউল্লাহ রফিক এমপি, পুলিশ সুপার মুহাম্মাদ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।







