শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নাইক্ষ্যংছড়িতে দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান by এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
0 0
নাইক্ষ্যংছড়িতে দুঃস্থদের মাঝে ইফতার ও  ঈদ সামগ্রী বিতরণ
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের অংশ হিসেবে ২০ এপ্রিল বৃহস্পতিবার ৫শত জন অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী এবং পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এ বছর গণভবনে ইফতার পার্টি বাতিল করেছেন এবং একই সঙ্গে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সদর দপ্তর, পিলখানায় ইফতার পার্টি বাতিল করে রমজান মাসব্যাপী সারাদেশে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী এবং মহাপরিচালক, বিজিবি এর দিক-নির্দেশনায় বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুঃস্থ ও গরীব অসহায় দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র এলাকায় বসবাসরত সর্বমোট ৫ শত জন অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী এবং পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে ঈদ আনন্দে সামিল হওয়ার জন্য ৫০০ প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি এলাকায় কর্তব্যরত ২৩ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে ২৩ প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাস ব্যাপী কার্যক্রমে গত ২৫ মার্চ ২০২৩ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক *সর্বমোট ১,৩৬০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী* বিতরণ করা হয়েছে। এছাড়াও অত্র এলাকার মোট ১৬ টি হেফজ্ ও এতিমখানার* গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ এবং গরীব ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

*নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অত্র এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার হস্তান্তর করেন। এ সময় বিজিবি সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

Previous Post

শাহনেওয়াজ চৌধুরী বিটুর নামাজে জানাযা অনুষ্ঠিত

Next Post

লামায় গলায় ফাঁস লাগিয়ে তরুনীর আত্মহত্যা

Next Post
লামায় গলায় ফাঁস লাগিয়ে তরুনীর আত্মহত্যা

লামায় গলায় ফাঁস লাগিয়ে তরুনীর আত্মহত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB