শাহনেওয়াজ চৌধুরী বিটুর নামাজে জানাযা বৃহস্পতিবার বিকেল ৩টায় পেকুয়া গোয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জনাব বিটু কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, দৈনিক চকোরী সম্পাদক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







