চট্টগ্রাম শহরে এক আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন(২৫) চকরিয়ার লক্ষ্যারচর (ছিকলঘাট) রুস্তম আলী চৌধুরী পাড়া নিবাসী জামাল উদ্দিনের পুত্র।
২০ এপ্রিল (বৃহস্পতিবার) ভোররাত আড়াইটার দিকে চট্টগ্রাম চকবাজার এলাকার বাসায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার স্ত্রী লিজা(২২)কে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।







