শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় ভুঁইফোড় সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ

কামরুল হাসান টিপু, লামা by কামরুল হাসান টিপু, লামা
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
0 0
লামায় ভুঁইফোড় সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সাড়ে ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার।

সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনায়, এলাকায় গরু কেন্দ্রিক চাঁদাবাজি অপ-সাংবাদিকতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সভায় প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান বলেন, চিহ্নিত কয়েকজন ভূঁইফোড় সাংবাদিক পেশাদার সাংবাদিকদের সুনাম নষ্ট করছে। স্থানীয় সাংবাদিকরা তাদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ইতিমধ্যে যৌথ বিবৃতি দিয়েছেন।

লামা উপজেলার বাহিরের ও গুটি কয়েক স্থানীয় নেশাখোর, লম্পট, মাতাল চোর প্রকৃতির লোক; গলায় সাংবাদিকতার কার্ড লাগিয়ে যেখানে সেখানে চাঁদাবাজি করে চলছে।

তাদের আচরণে বিভিন্ন মহল অতিষ্ঠ হয়ে উঠেছে। সাংবাদিক নাম ধারণ করা এ সব নেশাখোর চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা মিটিংয়ে প্রস্তাব আনেন।

লামা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তবিদ রহমান বলেন, “আমাদের কাছেও এই ধরনের ইনফরমেশন আছে। স্বেচ্ছাসেবী সাংবাদিক, রিপোর্টার এখন ইউনিয়ন পর্যায়ে বিস্তার লাভ করেছে। দেশব্যাপী অপ-সাংবাদিকতা লক্ষণীয়।”

এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ আইনের আশ্রয় নিতে পারেন বলে মন্তব্য করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘সুনির্দিষ্ট করে তালিকা দিলে প্রশাসন ব্যবস্থা নিবেন’।

গরু পরিবহনের বিষয়ে আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়। সাংবাদিক নেতারা বলেন, একদা এই এলাকায় গাছ কেন্দ্রীক সাংবাদিক নামধারী চাঁদাবাজ ছিল, বর্তমানে সেটি গরু কেন্দ্রীকতা লাভ করেছে।

সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদা আদায়, দুরাচার করে পেশাদার সাংবাদিকদের মান ক্ষুন্ন করে চলছেন এই চক্রটি।

আইন শৃঙ্খলা সভায় সাংবাদিক নেতারা আরো বলেন, “ভুঁইফোড় সাংবাদিকদের ব্যপারে প্রশাসন যদি চুপ থাকে, তবে ভবিষ্যতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাব্যক্তিদের কাছেও আমরা সাংবাদিকদের নিয়ে কোনো বিরুপ মন্তব্য শুনতে চাইনা”।

আসন্ন ঈদুল ফিতরে সাধারন মানুষের জানমালের নিরাপত্তায় সংশ্লিষ্ট মহলগুলোকে অধিকতর সজাগ থাকার জন্য বলা হয়।

শেষে মাসিক সমন্বয় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দাপ্তরিক ও উন্নয়ন কাজের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

Previous Post

বান্দরবান পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী’র ইন্তেকাল

Next Post

লামায় পাষন্ড বাবা কর্তৃক সন্তানকে জিম্মি

Next Post
লামায় পাষন্ড বাবা কর্তৃক সন্তানকে জিম্মি

লামায় পাষন্ড বাবা কর্তৃক সন্তানকে জিম্মি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB