বান্দরবান পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ইন্তেকাল করেছেন।
তিনি আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল ০৬:৪০ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
মোহাম্মদ ইসলাম বেবীর নামাজে জানাজা বিকেল ৫ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মেয়র মোহাম্মদ বেবী ইসলাম বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আলীম উল্লাহর পুত্র এবং ২ বারের নির্বাচিত পৌরসভার মেয়র ও বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জনাব বেবী ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।







