শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
বুধবার, ১২ এপ্রিল ২০২৩
0 0
রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ১২ এপ্রিল ২০২৩।

রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব ২০২৩ পালিত হয়েছে।
IMG 20230412 WA0001

আজ সকালে রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

IMG 20230412 WA0000

শোভাযাত্রাটি শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স বেইলি রোড প্রাঙ্গণ থেকে রমনা পার্কের লেক পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে রমনা পার্কের লেকে ফুল ভাসানো হয়। শোভাযাত্রায় রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য অঞ্চলের মানুষ অংশ নেন।

বৈসাবি উৎসবের শোভাযাত্রার উদ্বোধন ও জলে ফুল ভাসানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, বৈসাবি উৎসবের মধ্য দিয়ে আমি সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

আমাদের ধর্ম, বর্ণ যত আলাদাই থাকুক না কেন আমরা এক জাতি এবং এই এক জাতি লক্ষ্যকে সামনে রেখেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাব।

সেখানে কোন হানাহানি বিদ্বেষ থাকবে না। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ব এবং সেই একই লক্ষ্যে মূল ধারার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্যবাসীর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা প্রদান অব্যাহত থাকবে।

তিনি বৈসাবি উৎসব উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল পার্বত্যবাসী ও বাংলাদেশের সকল নাগরিকের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সচিব (প্রশাসন) আলেয়া আক্তার, যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি, যুগ্মসচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি,

উপসচিব সজল কান্তি বনিক, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব আশীষ কুমার সাহা, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী,

সিনিয়র সহকারী সচিব মালেকা পারভিন, সিনিয়র সহকারী সচিব মুন্না রানী বিশ্বাস, সচিবের একান্ত সচিব মোঃ গোলাম রব্বানীসহ ব্রাক, মানুষের জন্য ফাউন্ডেশন, পদক্ষেপ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, সাভার ও মিরপুর থেকে আমন্ত্রিত অতিথি ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Previous Post

বান্দরবানে শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

Next Post

বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে ক্ষতিপূরণ

Next Post
বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে ক্ষতিপূরণ

বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে ক্ষতিপূরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB