শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে ক্ষতিপূরণ

কামরুল হাসান টিপু, লামা by কামরুল হাসান টিপু, লামা
বুধবার, ১২ এপ্রিল ২০২৩
0 0
বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে ক্ষতিপূরণ
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ও সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমনে নিহত ২ জনের পরিবার এবং বিভিন্ন সময় তান্ডব চালিয়ে বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতিসাধণ করা ৬ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে লামা বন বিভাগ।

(১২ এপ্রিল) বুধবার বেলা ১১টায় সরই ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় জনগণ নিয়ে আয়োজিত এক জনসচেতনতা মূলক সেমিনার শেষে ৮ পরিবারের মাঝে ক্ষতিপূরণের ৬ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক খোন্দকার মোঃ গিয়াস উদ্দিন, সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম রেজাউল ইসলাম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

লামা বন বিভাগ সূত্রে জানা যায়, লামার আজিজনগর ইউনিয়নের বন্যহাতির আক্রমনে নিহত খোদেজা বেগমের ছেলে আব্দুর ছাত্তারকে ৩ লক্ষ টাকা, নিহত আমির আলীর ছেলে মোঃ রবিউল ইসলামকে ৩ লক্ষ টাকা, সরই ইউনিয়নের হাফেজা বেগমের বসতবাড়ি ভাংচুর ক্ষতিপূরণ বাবদ ১৫ হাজার টাকা, বসতবাড়ি ও কলা বাগান ভাংচুর করায় আমেনা বেগমকে ১৫ হাজার টাকা, ২ কানি ধানের ক্ষেত নষ্ট করায় আব্দুস ছফুরকে ১০ হাজার টাকা, বসতবাড়ি ও কলা বাগান ভাংচুর করায় আব্দুল মাবুদকে ১৫ হাজার টাকা, বসতবাড়ি ও ধান নষ্ট করায় আনোয়ারা বেগমকে ২০ হাজার টাকা এবং বসতবাড়ি ও ধান ক্ষেত নষ্ট করায় হোসনে আরা বেগমকে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে।

বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদানের সময় লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল বলেন, পাহাড়ে আবাস্থল ও করিডোর নষ্ট হওয়ায় বন্যহাতিগুলো লোকালয়ে নেমে পড়ছে। পাহাড়ে বসবাসকারীদেরকে জানমালের নিরাপত্তার স্বার্থে বেশি বেশি সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে বন্যপ্রাণী মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।

Previous Post

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

Next Post

বান্দরবানে সাংগ্রাই উৎসব এর উদ্বোধন

Next Post
বান্দরবানে সাংগ্রাই উৎসব এর উদ্বোধন

বান্দরবানে সাংগ্রাই উৎসব এর উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB