শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় মুজিববর্ষে নতুন ঘর পাচ্ছেন ৮৭৪ পরিবার

এম,জিয়াবুল হক,চকরিয়া by এম,জিয়াবুল হক,চকরিয়া
সোমবার, ২০ মার্চ ২০২৩
0 0
চকরিয়ায় মুজিববর্ষে নতুন ঘর পাচ্ছেন ৮৭৪ পরিবার
0
SHARES
315
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দুইশতক জমিসহ একটি করে নতুন বাড়ি পাচ্ছেন ৮৭৪ পরিবার। ইতোমধ্যে উপজেলা প্রশাসন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে উপজেলার ৬৮২ ভুমিহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক জমির দলিলসহ নতুন বাড়ি হস্তান্তর করেছে। সর্বশেষ চতুর্থপর্যায়ে নির্মিত অবশিষ্ট ১৯২টি নতুন বাড়ি উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হচ্ছে। আগামী ২২ মার্চ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চকরিয়া উপজেলার ভুমিহীন পরিবারগুলোর মাঝে জমির দলিলসহ নতুন বাড়ি হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (২০ মার্চ) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার।

সংবাদ সম্মেলনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)জেপি দেওয়ান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিলের বরাদ্দে চকরিয়া উপজেলার ভুমিহীন ৮৭৪ পরিবারের জন্য একটি করে নতুন বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে উপজেলা প্রশাসনের যাছাই বাছাই শেষে ২০১৭ সালের তালিকা অনুযায়ী উপজেলায় মোট ৮৭৪ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মুজিব শতবর্ষ উপলক্ষে উক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের আওতায় প্রথম পর্যায়ে সরকারি খাসজমিতে ১৮২ টি নতুন বাড়ি নির্মাণপুর্বক বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরও ৫০০ ভুমিহীন পরিবারের মাঝে জমির দলিল সহ নতুন বাড়ি বুঝিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, সর্বশেষ চতুর্থ পর্যায়ে একইপ্রকল্পে অবশিষ্ট থাকা ১৯২ টি নতুন বাড়ি বর্তমানে নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের মাঝে জমির দলিল সহ নতুন বাড়ি হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে ইউএনও আরও বলেন, ইতোপূর্বে প্রথম দ্বিতীয় ও তৃতীয়পর্যায়ে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হস্তান্তর করা বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

বসবাসরত পরিবার সদস্যদের স্বাবলম্বী করতে তিনটি সমিতি গঠন করা হয়েছে। আয়বর্ধক কর্মসুচি হিসেবে ১২৯টি পরিবারকে পুষ্টি বাগান প্রদর্শনীর মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে উপকারভোগী পরিবারের ৪৫ জন নারীপুরুষকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি ভাতার সুবিধা নিশ্চিত করা হয়েছে।

চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বলেন, বসবাসরত পরিবার সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে বেশিরভাগ পরিবারের নারীপুরুষকে মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষন ও সরকারি সেবার আওতায় আনা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আশ্রয়ন প্রকল্প এরিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আভ্যন্তরিন ও সংযোগ সড়কগুলো জিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রাক্কলন তৈরি পুর্বক স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়েছে।

Previous Post

চকরিয়ার পহরচাদা ফাজিল মাদ্রাসায় পুরষ্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

Next Post

চকরিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৬

Next Post

চকরিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB