শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৬

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
0 0
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে গড়ে উঠা একাধিক আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে চলছে রমরমা দেহ ব্যবসা। প্রশাসনের নজরদারি ফাঁকি দিয়ে হোটেল মালিক ও কর্মচারীরা যোগসাজশে ঘন্টাভিত্তিক রুম ভাড়া দিয়ে অবৈধ নারী বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এই অবস্থায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের ৬টি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এসময় আদালত শাহাব উদ্দিন চেয়ারম্যানের মালিকানাধীন সোসাইটি কাঁচাবাজার লাগোয়া ওসান সিটি মার্কেটের আবাসিক হোটেল ওশান সিলভার থেকে অপ্রাপ্ত বয়স্ক ১৬ নারীপুরুষকে আটকের ওই হোটেলটি সিলগালা করে দিয়েছেন।

একইসময়ে আদালত চকরিয়া পৌরশহরের ইসলামি ব্যাংকের পাশের মার্কেটের আবাসিক হোটেল আল রহমত, হোটেল গার্ডেন ও হোটেল সিটি পার্ক, সোসাইটি বাজারের হোটেল ডিফোর এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রাহাত উজ জামান।

তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ পেয়ে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অসামাজিক কার্যকলাপ ও লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করার অভিযোগে ওশান সিলভার নামের একটি হোটেলকে সিলগালা করা হয়।

অভিযানকালে ওই হোটেল থেকে অপ্রাপ্ত বয়স্ক স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ আটক অন্য নারীপুরুষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

তিনি বলেন, অভিযানের সময় অপর চারটি আবাসিক হোটেলের মধ্যে আল রহমত, হোটেল গার্ডেন ও হোটেল সিটি পার্ককে লাইসেন্স ও রেজিষ্ট্রেশনহীন অবস্থায় অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা এবং ডিফোর হোটেলের সংশ্লিষ্টদের সতর্কতা করা হয়েছে।

Previous Post

চকরিয়ায় মুজিববর্ষে নতুন ঘর পাচ্ছেন ৮৭৪ পরিবার

Next Post

চকরিয়ায় ভেজাল ঘি তৈরির কারখানা, দুই লাখ টাকা জরিমানা

Next Post
চকরিয়ায় ভেজাল ঘি তৈরির কারখানা, দুই লাখ টাকা জরিমানা

চকরিয়ায় ভেজাল ঘি তৈরির কারখানা, দুই লাখ টাকা জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB