টেকনাফ উপজেলার হ্নীলায় অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং রাস্তার মাথা এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী একটি ব্যাটারী চালিত অটো যোগে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সংবাদ পেয়ে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ১ ফেব্রুয়ারী রাতে শামসুল আলম (৩৫)’কে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাটারী চালিত অটো তল্লাশী করে সর্বমোট ৭০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় হোয়াইক্যং ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কানজর পাড়ার মৃত অাবদুর রহমানের পুত্র শামসু্ল অালম (৩৫)।
দুইজন মাদক ব্যবসায়ী অভিযানের টের পেয়ে পালিয়ে যাবার কথা ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। অাটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে আরো জানান পলাতক আসামীগণ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। র্যাব-১৫ এর সংবাদ মাধ্যমে সুত্রে বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী এ তথ্য জানা যায়।
উদ্ধারকৃত মাদক সংক্রান্ত অপরাধের কারণে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।







