শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৩ জন আহত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩
0 0
পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৩ জন আহত
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় জায়গা-জমির বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে উপজেলার মগনামা ইউপির মগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দু’পক্ষের বৃদ্ধা মহিলাসহ অন্তত ১৩জন আহত হয়েছে। এতে পুরো মগনামায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।

আহতরা হলেন-ওই এলাকার রহমত উল্লাহ স্ত্রী রেনুয়ারা বেগম(৪০) মৃত নুর আহম্মদের পুত্র মনজুর আলম(৫০) স্ত্রী শওকতআরা (৪৫) পুত্র আরিফ(২৫)তার স্ত্রী সোলতানা বেগম(১৭)।

এদের মধ্যে রেনুয়ারা বেগম, মনজুর আলম ও শওকতআরা অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অপর পক্ষে আহতরা হলেন, নুরুল আজিমের পুত্র মোঃরিদুয়ান (২৮), নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪০), ফরমান ইসলাম (২০), নুরুল আজিম (৫০), ফাতেমা বেগম (৪০), মোবারকা বেগম (৪২), মোঃ মনজুর (৫০) ও মোঃ আরিফ (৩০)।

এদের মধ্যে রিদুয়ান ও মোনোয়ারা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানা গেছে, একই এলাকার হাচু মিয়ার সাথে আব্দুল কাদেরের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনেকবার শালিসি বৈঠকও হয়েছিলো। মঙ্গলবার ঘটনার দিন বিকেলে হাচু মিয়া গং তাদের দীর্ঘ ৫০ বছরের দখলীয় জমিতে ঘর নির্মাণ করার সময় আব্দুল কাদেরর নেতৃত্বে

নুরুল আজিমের,তার পুত্র মোঃরিদুয়ান, নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম, ফরমান ইসলাম, ফাতেমা বেগম, মোবারকা বেগমসহ ১০/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ধারালো ছুরি ও কিরিস দিয়ে ঐ জমি জবরদখল করতে পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মনজুর আলম বলেন, নুরুল কাদের গংদের সাথে জমি বিরোধ চলছে। এনিয়ে অনেক বার শালিসি বৈঠক হয়েছে।আজ পেকুয়া থানার পুলিশ এসে উভয় পক্ষকে থানা আসতে বলেন, পুলিশ চলে আসার সাথে সাথে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে অনুপ্রবেশ করে আমাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে।

আহত মোঃ মনজুর জানান, হাচু মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনেকবার শালিসি বৈঠকও হয়েছিলো। আজ পেকুয়া থানা পুলিশ দু’পক্ষকে থানায় আসতে বলেন।পুলিশ চলে আসার পরে তারা ধারালো কিরিচ, লোহার রড, নিয়ে ২০/৩০ জন লোক জন আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে পরে স্থানীয় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, উভয় সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে এখানো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

চকরিয়া উপজেলা ফুল এন্ড ভিডিও ইভেন্টস সমিতির নির্বাচন সম্পন্ন

Next Post

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Next Post
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB