শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

গরু ডাকাতি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নূর মোহাম্মদ, রামু থেকে by নূর মোহাম্মদ, রামু থেকে
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
0 0
গরু ডাকাতি বন্ধের প্রতিবাদে মানববন্ধন
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

ডাকাতি বন্ধের প্রতিবাদে রামুতে ডেইরি ও প্রান্তিক খামারিদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে রামু উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রামুতে গরু চুরি ও ডাকাতির ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রামু উপজেলায় বিগত কয়েকবছর ধরে একাধিক অস্ত্রধারী চোর-ডাকাত চক্র নির্বিঘ্নে গরু চুরি-ডাকাতি সংঘটিত করে আসছে।

গরু চুরি-ডাকাতির কারণে বর্তমানে অনেক গরুর খামার বন্ধ হয়ে গেছে। যারা গরু লালন-পালন করছে তাদের রাত্রি জেগে গরুর গোয়াল পাহারা দিতে হচ্ছে। এরপরও অস্ত্রধারী গরু চোর-ডাকাত চক্রের অপতৎপর বন্ধ হওয়া দূরের কথা উল্টো সাম্প্রতিক সময়ে গরু চুরি-ডাকাতি আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

গরু চুরি-ডাকাতি চলাকালে অনেক অনেক গরুর মালিককে হত্যা এবং কুপিয়ে-মারধর করে আহত করার ঘটনাও ঘটেছে। বিগত ১০ জানুয়ারি ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড অফিসের চর চরপাড়া এলাকায় কৃষক মো: আলীর বাড়িতে দুর্ধর্ষ গরু ডাকাতির ঘটনা ঘটে।

ওইদিন রাতে সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল গৃহকর্তা মো: আলীর ভাতিজা যুবক মীর কাশেমকে নির্মমভাবে হত্যা করে দুটি বড় সাইজের গরু লুট করে নিয়ে যায়। রামু থানা থেকে মাত্র ১কিলোমিটার দূরত্বে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ ডাকাতি প্রতিরোধে কোন ভূমিকা পালন করেনি। এমনকি ঘটনার পরও পুলিশের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। যা গরু খামারি ও প্রান্তিক কৃষকদের হতাশ করেছে।

গত ২০ নভেম্বর ২০২২ ভোরে রামু উপজেলা ফতেখাঁরকূল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের মোবাশ্বের আহমেদের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহীনির সদস্য পরিচয় দিয়ে ৩টি গরু লুট করে নিয়ে যায়। একইদিন রাতে রামু চাকমারকূল ইউনিয়নের নুর আহমেদের বাড়ি থেকে বড় সাইজের ২টি গরু লুট করে নিয়ে যায়।

এছাড়া ৮ জানুয়ারি ২০২৩ রামু উপজেলার রাজারকূল ইউনিয়ন এর সিকদার পাড়া নুরুল হকের বাড়ি থেকে অস্ত্রধারী ডাকাত দল হানা দিয়ে ৪টি গরু লুট করে নিয়ে যায়। গরু গুলোকে আনুমানিক বাজার মুল্য ৪ লক্ষ টাকা।

সাম্প্রতিক সময় রামু উপজেলায় একের পর এক দুর্ধর্ষ গরু চুরি – ডাকাতির ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধিতে জনমনে আতংকে বিরাজ করছে।

কেবল গরু চুরি নয় রামু উপজেলায় বসতবাড়ী মসজিদ মন্দির মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও চুরি-ডাকাতি, খুন, অপহরণের মত ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এতে বক্তারা আরো বলেন, রামু উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরি-ডাকাতির ঘটনা মহামারীর মতো আকার ধারণ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা প্রশ্নবিদ্ধ!
গরু চুরি, ডাকাতি, মানুষ হত্যা এবং সকল প্রকার অপরাধ দমনের লক্ষে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রামু উপজেলা ডেইরী মালিক ও প্রান্তিক খামারি সংগঠন সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সাধারণ সম্পাদক আকতার কামাল, দিদারুল আলম।

এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ওমর ফারুক,কলিমুল্লাহ, আনুমিয়া, নুর নাহার, জাহানারা বেগম সহ শতাদিক খামারি।
এসময় গরু খামারি ও প্রান্তিক কৃষকরা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ করেন।

Previous Post

পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে কাজ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

Next Post

রামুতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Next Post
রামুতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রামুতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB