শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় স্মার্ট আইডি কার্ড বিতরণ করলেন ব্রিগেডিয়ার জে. সায়েম

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
0 0
চকরিয়ায় স্মার্ট আইডি কার্ড বিতরণ করলেন ব্রিগেডিয়ার জে. সায়েম
0
SHARES
325
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাচন কমিশনের উদোগে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং স্থানীয় জনগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে সুধীসভা গতকাল রোববার ১৫ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলার স্থানীয় জনগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন নির্বাচন কমিশনের এনআইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। সেবা গ্রহিতার মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো শহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মার্ট কার্ড বিতরণ ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি , চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার ৮ উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উপকারভোগী স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম (বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল) বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ বিশ্বের প্রতিটি নাগরিককে আইডেন্টিফিকেশন কার্যক্রমের আওতায় নিয়ে আনা হচ্ছে।

সেইলক্ষ্যে বাংলাদেশের জনসাধারণকেও অন্তর্ভুক্ত করতে সরকারি নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বায়নের এইযুগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রতিটি নাগরিকের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আগামীতে এমন সময় আসবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিক জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠবে।

কারণ একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করবে এই স্মার্ট আইডি। এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতিটি কাজ করা একেবারে সহজ।

বিশেষ করে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি, সরকারি নানা কাজে, ব্যাংক-বীমা থেকে শুরু করে এ স্মার্ট কার্ড ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হিসেবে সহায়ক হবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে অনলাইনভিত্তিক দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে দেশের ১৭০টি বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি সারাদেশে নির্বাচন কমিশনের সকল ইউনিটও জনগণের মাঝে সেবা দিয়ে যাবেন।

তিনি কমিশনের পরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচন কমিশন স্মার্ট আইডি (ইভিএম) ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেইলক্ষ্যে এনআইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ সারাদেশের মাঠপর্যায়ের কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক জনগণের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।

তার আগে বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমকে চকরিয়ায় শুভাগমনে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান ও উপজেলা নির্বাচন অফিসার মো শহিদুল ইসলাম।

Previous Post

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

Next Post

পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে কাজ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

Next Post
পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে কাজ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে কাজ করছে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB