কক্সবাজারের রম্যভুমি রামুর নব প্রতিষ্ঠিত রাংকুট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই বিতরন ও শেখ রাসেল স্টুডেন্টস কম্পিউটার ট্রেনিং ল্যাবের শুভ উদ্ভোধন করা হয়েছে।
পহেলা জানুয়ারি রবিবার এই আয়োজনে রাংকুট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহাথের কে শ্রী জ্যোতিসেন ভিক্ষুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান,উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন একটি বিদ্যালয়ের বই বিতরন অনুষ্ঠানে আসতে পেরে খুব আনন্দিত লাগছে,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বছরের প্রথম দিনেই কোটি কোটি বই পাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,আশাকরি রাংকুট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় বর্তমান সরকারে শিক্ষা নীতি অনুসরণ করে এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসাবে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা বেগম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা,রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া,রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান,প্রধান শিক্ষক বাবু কিশোর বড়ুয়া,রামকুট উচ্চ বিদ্যালয়,জগৎ জ্যোতি ওয়েল ফেয়ার ট্রাস্টের সাধারন সম্পাদক রাজু বড়ুয়া,রামু প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক কফিল উদ্দিন,স্কুলের শিক্ষকবৃন্দ,অভিভাবক সমাজ,সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার রাজারকুল ইউনিয়নের রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পাশে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহাথের কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু। তিনি জানান,আমাদের প্রথম পরিচয় হল আমরা মানুষ,মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের।
বছরের প্রথমদিনের এই মহান কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মুখে হাসিঁ ফুটাতে পেরেছি এখানে আমার প্রাপ্তি। আমাদের এই বিদ্যালয়ে সাধারণ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সকলের কাছে বিদ্যালয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।







