শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকী দেয়া যুবক গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ২ জানুয়ারি ২০২৩
0 0
ধর্ষণের ভিডিও ইন্টারনেটে  ছড়িয়ে দেওয়ার হুমকী দেয়া  যুবক গ্রেফতার
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে মাদরাসা পড়ুয়া ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ পরবর্তী ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় অভিযুক্ত আসামি মো. শাহাদাত হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করা হয়েছে।

রোববার ১ জানুয়ারি কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহাদাত হোসেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামপুর এলাকার শাহাব উদ্দিনের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের গণমাধ্যম শাখার এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী বলেন, চকরিয়া উপজেলান সাহারবিল ইউনিয়নের বাসিন্দা ভিকটিম একজন মাদ্রাসা শিক্ষার্থী । দীর্ঘদিন যাবৎ ভিকটিম মাদ্ররাসায় যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামী তাকে প্রায়সময় তার সঙ্গে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল ।

সর্বশেষ গত ৯ নভেম্বর সকালে ওই ছাত্রী মাদ্রসায় যাওয়ার পথে সহযোগীর সহায়তায় আসামি শাহাদাত ভিকটিমকে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বণ ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে।

আবু সালাম চৌধুরী বলেন, প্রথমবার ধর্ষণের পর অভিযুক্ত আসামি ধারণকৃত ভিডিও দিয়ে পরবর্তী সময়ে ওই ছাত্রীকে ভাগে আনতে ব্লাকমেইল শুরু করেন। এতে অতিষ্ঠ হয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত ব্যক্তি উল্টো ক্ষুব্ধ হয়ে পূর্বে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) ছড়িয়ে দিলে রাতারাতি তা এলাকায় ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পরিবার চকরিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ০১, তারিখ-০১/০১/২০২৩। মামলার ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২))/৮(৩) ধারা পেনাল কোড ৩২৩/৫০৬।

এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী আরও বলেন, মামলা পরবর্তী ভিকটিমের পরিবার র‌্যাব-১৫ এর নিকট বিষয়টি নিয়ে অভিযোগ সহকারে অবহিত করেন।

এর পরপর আমরা ধর্ষণের সাথে জড়িত আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এরই অংশ হিসেবে রোববার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত মোঃ শাহাদাত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। গতকাল সকালে গ্রেফতারকৃত আসামিকে মামলার আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার বলেন, মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ঘটনায় গ্রেফতারকৃত আসামি শাহাদাত হোসেনকে গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

Previous Post

কাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করলেন এএসপি তফিকুল

Next Post

কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

Next Post
কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB