শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
0 0
চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ার ছড়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মাওলানা মো. জসিম উদ্দিন (৫০)।

বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বানিয়ারছড়া স্টেশনের দোকানদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কাভার্ডভ্যান গাড়িটি ব্যবসায়ী জসিম উদ্দিনকে চাপা দেওয়ার আগমুহূর্তে হাইওয়ে পুলিশ অপর একটি ট্রাক গাড়ি থামিয়ে তল্লাশি করছিলো। ওইসময় পেছন থেকে আসা কাভার্ডভ্যানকে পুলিশ থামতে সিঙ্গেল দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ব্যবসায়ীর মৃত্যু ঘটলে হাইওয়ে পুলিশকে দায়ী করে তাৎক্ষণিক স্থানীয় লোকজন জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো তফিকুল আলম, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে। এসময় সহকারী পুলিশ সুপার তফিকুল আলম স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খালেকুজ্জামান ও ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করেন। এরপর জনতা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভুঁইয়া। তিনি বলেন, রাতে কক্সবাজারগামী একটি বাঁশ বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে কাভার্ডভ্যানের।

এসময় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য সড়কের পাশে বিদ্যূতিক খুটির সামনে দাঁড়িয়ে থাকা জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে নিয়ে ওই খুটির সাথে চাপা দেয় কাভার্ডভ্যানটি। ওই সময় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Previous Post

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চকরিয়ায় প্রস্তুতি সভা

Next Post

জেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ

Next Post
জেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ

জেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB