শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া সাহারবিল ইউনিয়নের নব নির্বাচিত পরিষদের বর্ষপুর্তি, মিলাদ ও আলোচনা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
0 0
চকরিয়া সাহারবিল ইউনিয়নের নব নির্বাচিত পরিষদের  বর্ষপুর্তি, মিলাদ ও আলোচনা
0
SHARES
490
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় পরবর্তী দায়িত্ব পালনের একবছর পুর্তি উপলক্ষে খতমে কোরান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ নভেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভার আগে খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সাহারবিল ইউনিয়নের বিভিন্ন মসজিদে খতিব এবং প্রখ্যাত আলেমগন অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম বলেন, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে একবছর আগে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ওই নির্বাচনে জনসাধারণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের একবছর সময় অতিবাহিত হলেও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা অল্পসময়ে জনগণের আশার পতিফলন এখনো ঘটাতে পারেনি।

কারণ একটি নতুন পরিষদকে কাজের রোডম্যাপ তথা কর্মপরিধি ঠিক করতে বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়। সেইক্ষেত্রে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ব্যতিক্রমী একজন জনপ্রতিনিধি। সরকারি বরাদ্দ নিশ্চিত না হলেও তিনি ইতোমধ্যে ব্যক্তিগত তহবিলের টাকায় এলাকার সামগ্রিক উন্নয়নে হাত দিয়েছেন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজও শুরু করেছেন।

সাংসদ জাফর আলম আরও বলেন, সাহারবিল ইউপির বর্তমান চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর জনকল্যাণমুখী উন্নয়ন-ই বলে দিচ্ছে, তিনি জনগণের পাশে রয়েছেন। বিচার ব্যবস্থায় তিনি ইতিবাচক ভুমিকা পালন করছেন। জনগণের মাঝে সুবিচার নিশ্চিতে কাজ করছড। এভাবেই একজন জনপ্রতিনিধি সাধারণ মানুষের কাছে পরীক্ষিত সেবক হিসেবে তৈরি করতে পারে। আমরা আশা করি, সাহারবিলের বর্তমান চেয়ারম্যান মেম্বার সবাই কাজের মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সফল হবেন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, সাধারণ পরিবার থেকে কেউ সমাজ বদলে নেতৃত্বে আসুক সহজে কেউ মেনে নেয়না। নানা চড়াই উৎরাই পেরিয়ে জনগণের ভালোবাসাকে আগলে নিয়ে একবছর আগে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০২১ সালের ২৮ নভেম্বর আমি অবহেলিত সাহারবিল ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করি।

শুরুটা আমার কাছে ছিল খুবই চ্যালেঞ্জিং একটি মুহূর্ত।

তিনি বলেন, মহান রাব্বুল আলামিনের রহমতে ও প্রিয় সাহারবিল ইউনিয়নবাসির ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে আমি স্বনির্ভর সাহারবিল গড়ার মিশন শুরু করি। সাধারণ জনতা আমাকে সাহস দিয়েছেন, পাশে এগিয়ে এসেছেন। আমিও জনগণের মাঝে সরকারি সবধরনের সেবা পৌঁছে দিতে সচেষ্ট ছিলাম। সরকারিভাবে বরাদ্দ নিশ্চিত না হলেও আমি নিজের টাকায় এলাকার অতিব গুরুত্বপূর্ন সড়ক কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছি। যেখানে কোনসময় একটি সড়ক ছিলনা, সেখানে সড়ক তৈরি করা হয়েছে। জনগণ এখন ওই সড়ক দিয়ে হাঁটাচলা করে।

নবী হোছাইন চৌধুরী বলেন, দায়িত্ব পালনের একবছর পুর্তি অনুষ্ঠানে সাহারবিল ইউনিয়নের আপামর মানুষের কাছে আমার ভালো কাজ গুলো উপহার দিলাম। যেসব কাজ জনগণের দৃষ্টিতে অমুলক মনে হয়েছে, তার দায়ভার আমার কাঁধে নিলাম। আমি চাই পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সবধরনের অপরাধমুক্ত জনকল্যাণমুখী একটি স্বনির্ভর সাহারবিল গড়ে তোলার সংগ্রামে দলমত নির্বিশেষে সবাই কাজ করবেন। সম্মিলিত প্রয়াসে আগামী প্রজন্মের জন্য সুন্দর সাহারবিল উপহার দেব।

অনুষ্ঠানে সাহারবিল ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, শিক্ষক, মসজিদের খতিব এবং সর্বস্খরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ##

Previous Post

সাফারি পার্কে পুরুষ হাতির মৃত্যু

Next Post

কক্সবাজার জেলায় যুবমৈত্রীর ৩য় সম্মেলন অনুষ্ঠিত

Next Post
কক্সবাজার জেলায় যুবমৈত্রীর ৩য় সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার জেলায় যুবমৈত্রীর ৩য় সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB