শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠনে উদ্যোগী হতে হবে—জোন কমান্ডার

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম থেকে by মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম থেকে
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
0 0
স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠনে উদ্যোগী হতে হবে—জোন কমান্ডার
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের আলীকদম বাজারে জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান, পিএসসি’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোঃ সোয়াইব উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে ২৮ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন জোন কমান্ডার।

এ সময় জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি বলেন, আলীকদম বাজারে প্রায় সময় ময়লা-আবর্জনা পড়ে থাকে। পরিস্কারের উদ্যোগ নেওয়া হয় না। আমরা যদি সবাই পরিস্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে থাকি তবে সুন্দর, স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠন করা যাবে। এ কাজে তিনি স্থানীয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। এরপর তিনি একটি প্রতীকি আয়োজনের মাধ্যমে বাজার পরিস্কারের কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

পরে জোন কমান্ডার ও ইউএনও’র নেতৃত্বে আলীকদম বাজারের গলিপথগুলি পরিস্কার করা হয়।

এ সময় তাঁরা নিজেরাই রাস্তার ময়লা কুড়িয়ে ঝুড়িতে ভরেন। তাঁদের দেখাদেখি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও সাংবাদিকরাও বাজারের ময়লা পরিস্কারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বান্দরবান বাজার ফান্ড প্রশাসনের অধীন আলীকদম বাজার ১ম শ্রেণির মর্যদাপ্রাপ্ত একটি ‘সরকারি বাজার’।

তা সত্বেও দীর্ঘদিন ধরে বাজার ফান্ডের তদারকির বাইরে রয়েছে এ বাজারটি। বাজার ফান্ডের ম্যাপ, প্লট ও স্টল বরাদ্দপত্রের চৌহদ্দির বাইরে গিয়ে ব্যবসায়ীরা বাজারের গলিপথ দখলের প্রতিযোগিতায় নেমেছে। এতে সংশ্লিষ্ট বাজার চৌধুরী সম্পূর্ণ উদাসীন রয়েছে বলে অভিযোগ রয়েছে।

বাজারের দীর্ঘ কয়েক দশকের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা সমর রঞ্জন বড়ুয়া জানান, ‘আলীকদম বাজারের গলিপথ শেষে ডাস্টবিন ছিল আগে। এখন নেই। অবৈধভাবে সেসব ডাস্টবিন প্লট করা হয়েছে।’ অভিযোগ রয়েছে, বাজার চৌধুরৗ ও ব্যবসায়ীদের কার্যকর মনিটরিং না থাকার কারণে আলীকদম বাজারের অলিগলি প্রায়সময় ময়লার ভাগাড়ে পরিণত হয়। এর ফলে পুঁতি দুর্গন্ধে এবং অস্বাস্থ্যকরভাবে বাজারের আভ্যন্তরীণ পরিবেশ বিষিয়ে উঠে।

সম্প্রতি এ বিষয়টি আলীকদম সেনা জোনের অধিনায়কের নজরে আসলে তিনি বাজারের গলিপথের অবৈধ দখল উচ্ছেদ এবং ময়লা পরিস্কারের বিষয়ে উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় জোন কমান্ডারের নেতৃত্বে ইউএনও, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা বাজারের ময়লা পরিস্কারে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।

গত প্রায় একসপ্তাহ ধরে বাজার গলিপথ দখলমুক্ত করাসহ বাজার সেডগুলি যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে জোনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে বাজারের কিছু ডাস্টবিন, বাজারের সরকারি স্থাপনা অবৈধভাবে প্লটে রূপান্তর এবং দখলদারের কবলে রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জোন কমান্ডর ও ইউএনও’র কাছে অভিযোগ করেন।

Previous Post

পেকুয়ায় লবণ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

Next Post

রামুতে রিসসো কোসেই কাই’র শিক্ষা সামগ্রী বিতরণ

Next Post
রামুতে রিসসো কোসেই কাই’র শিক্ষা সামগ্রী বিতরণ

রামুতে রিসসো কোসেই কাই’র শিক্ষা সামগ্রী বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB