শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ম্রো গোষ্ঠী সর্বক্ষেত্রে সুনাম বয়ে আনছে- বীর বাহাদুর উশৈসিং এমপি

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
0 0
ম্রো গোষ্ঠী সর্বক্ষেত্রে সুনাম বয়ে আনছে- বীর বাহাদুর উশৈসিং এমপি
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ২৫ নভেম্বর ২০২২

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও মেধা মনন বিকাশে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বি করতে বিদ্যালয়গুলোকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীরা শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে দেশে বিদেশে সুনাম বয়ে আনছে।

আজ বান্দরবান জেলা সদরে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিদ্যালয়টির উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, লক্ষ্মীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনরুল হক মিনার এবং ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন উপস্থিত ছিলেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য জেলাগুলোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ গড়ে তোলা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ী ছাত্রছাত্রীরা এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানে এখানকার ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পাচ্ছে। মন্ত্রী বলেন, এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবন ও জীবিকার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ম্রো আবাসিক বিদ্যালয় ভবনের হোস্টেল ভবন, কারিগরি ভবন, বিদ্যালয়ের হলরুম, বিদ্যালয়ের সীমানা প্রাচীর, মূল ফটক ও মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

Previous Post

খেলা দেখে বাড়ির ফেরার পথে স্কুল শিক্ষককে ছুরিকাঘাত

Next Post

সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

Next Post

সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB