শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দুষ্টু মানুষদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না- বীর বাহাদুর উশৈসিং এমপি

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
0 0
দুষ্টু মানুষদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না- বীর বাহাদুর উশৈসিং এমপি
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

খাগড়াছড়ি, ২৪ নভেম্বর ২০২২

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। দুষ্টু মানুষকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। যারা শান্তি চায়, সম্প্রীতি চায় তাদের নিয়ে কাজ করতে হবে। কেউ কারো দোষ ধরে নয়, সবাইকে নিয়ে একটি টীম গঠন করে উন্নয়ন কাজ করতে হবে।

সঠিকভাবে সঠিক কাজ করার মানসিকতা নিয়ে সরকারের উন্নয়ন কাজ করতে হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনেতৃত্বের কারণে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশের উন্নয়ন মানে শেখ হাসিনা। শেখ হাসিনা বিশ্বনেত্রী।

আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য জেলা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চেয়ারম্যান, উপজাতীয় শরণার্থী এবং উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স, পার্বত্য তিন জেলার সংরক্ষিত মহিলা এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, ইউএনডিপি’র জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুজুর আলী, খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকা নিয়ে অনেক স্বপ্ন দেখতেন।

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আজ পার্বত্য জেলার প্রতিটি ইউনিয়নে স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে।

কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকা রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খিয়াম, গির্জা এমনকিছু বাদ নেই যেখানে উন্নয়ন হয়নি। একটি বাড়ি একটি খামার, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা সকল নাগরিক সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, পার্বত্য মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলের সকল কাজের মনিটরিং করে থাকে। তিনি জনস্বার্থমূলক কাজগুলো প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Previous Post

প্রধানমন্ত্রী কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন- বীর বাহাদুর উশৈসিং এমপি

Next Post

মানিকপুরে বালু লুট, ভাঙনের হুমকিতে শতাধিক বসতি

Next Post
মানিকপুরে বালু লুট, ভাঙনের হুমকিতে শতাধিক বসতি

মানিকপুরে বালু লুট, ভাঙনের হুমকিতে শতাধিক বসতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB