বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নামকরণ হবে সিত্রাং। থাইল্যান্ড এই নাম দিয়েছে। এর অর্থ পাতা। এটি বাংলাদেশে আছড়ে পড়বে বলেই জানিয়েছে পশ্চিম বঙ্গের হাওয়া অফিস।
ওই অফিস আরো জানিয়েছে, এটি বাংলাদেশের সুন্দরবন এলাকার তিনকোণা ও সন্দীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে মঙ্গলবার সকালে।
তখন এর গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে।







