শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পাহাড়ে চিরুনি অভিযান, জঙ্গি ৭, পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
0 0
পাহাড়ে চিরুনি অভিযান, জঙ্গি ৭, পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান রাঙ্গামাটি ও মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযানের মুখে নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার ৭ সদস‍্য ও পাহাড়ের সশস্ত্র সংগঠনের ৩ সদস্য সহ মোট ১০ জনকে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম সহ আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার রাতে র‍্যাবের গণসংযোগ বিভাগের পরিচালক খন্দকার আল-মইন ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা এ অভিযানের কথা জানিয়েছেন।

তবে অভিযানে পাহাড়ের সশস্ত্র কোন সংগঠনের সদস্যরা আটক হয়েছেন অথবা কি পরিমাণ অস্ত্র গোলাবারদ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। র‍্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য দীর্ঘ দুই সপ্তাহর বেশি সময় ধরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাইক্ষ‍্যং ও বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সাইজাম পাড়া, শিপ্পি পাহাড়, রনিন পাড়া সহ কেউক্রাডং পাহাড়ের আশেপাশের এলাকায় সন্ত্রাস বিরোধী সেনাবাহিনী ও র‍্যাবের চিরুনি অভিযান চলছে।

সমতল এলাকার একটি জঙ্গি সংগঠন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছে এমন খবরের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান শুরু করছে।

অভিযানে সেনাবাহিনীর সহস্রাধিক সেনা ও র‍্যাবের সদস‍্যরা অংশ নেয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার গুলো ব্যবহার করা হয়।

দুর্গম এলাকায় এই অভিযানে প্যারা মিলিটারি সদস্যরাও অংশগ্রহণ করে। সাম্প্রতিক সময়ে এটি পাহাড়ে সন্ত্রাস বিরোধী বড় অভিযান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

র‍্যাবের গণসংযোগ বিভাগের পরিচালক খন্দকার আল-মাইন সাংবাদিকদের জানিয়েছেন সমতল এলাকায় নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সদস্যরা সারাদেশ থেকে সদস্য সংগ্রহ করে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠনের সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছে এমন খবরের ভিত্তিতে চিরুনি অভিযান শুরু করা হয়।

বিশেষ করে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার শিপ্পি পাহাড়, রনিন পাড়া, সাইজাম পাড়া ও কেউক্রাডং পাহাড়ের আশেপাশের এলাকা সেই সাথে রাঙ্গামাটির রাইংক্ষ‍্যং ভ্যালি সহ মায়ানমার সংলগ্ন এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে।

এ অভিযানে পাহাড়ি একটি সশস্ত্র সংগঠনের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। বেশ কিছু জঙ্গি সদস্য আটক হয়েছে।

সর্বশেষ জঙ্গিসংগঠনের সাত সদস্য ও পাহাড়ি সশস্ত্র সংগঠনের ৩ সদস্য সহ মোট ১০ জনকে আটক করা হয় এই অভিযানে। সে সাথে বিপুল পরিমাণ অস্ত্র, সরঞ্জামও উদ্ধার করা হয়েছে অভিযানে।

অভিযানের বিস্তারিত বিষয় শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে আটককৃত পাহাড়ের সশস্ত্র সংগঠনের ৩ সদস্য কারা বা কোন সংগঠনের এ বিষয়ে এখনও কোন বিস্তারিত কিছু জানানো হয়নি। এখনো ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে বুধবার কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের সংগঠন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতৃবৃন্দ বলেছেন তাদের সাথে কোন জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা নেই।

বরং সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি পাহাড়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে তা কেএনএফের উপর দোষারোপ সৃষ্টি করছে। সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি আড়াতে কেএনএফ বাধ্য হয়ে পিছু হটছে বলে তারা ঐ ভিডিও বার্তায় উল্লেখ করেছে।

Previous Post

অসহায় মামুনের মাকে বাঁচাতে পাশে দাঁড়ালেন বীর বাহাদুর

Next Post

কক্সবাজারের সেই জগদীশ গ্রেফতার

Next Post
কক্সবাজারের সেই জগদীশ গ্রেফতার

কক্সবাজারের সেই জগদীশ গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB