মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের রায়ে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড চকরিয়া থেকে সদস্য পদে প্রার্থীতার বৈধতা পেয়েছেন আলহাজ্ব আবু তৈয়ব।
আবু তৈয়ব এর আগে জেলা পরিষদের সদস্য ছিলেন।
আগামীকাল ১৭অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদের নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বিতায় আপাততঃ আর কোনো বাঁধা থাকলোনা।







