কক্সবাজারের বাজারঘাটা এলাকা থেকে ৪৪ হাজার পিস ইয়াবা সহ মোহাম্মদ মহিউদ্দিন নামে ১ ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪ ঘন্টার অভিযানে শহরের নাপিতা পুকুরের পূর্ব পাশের একটি বসতঘরের ময়লার ডাস্টবিনে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
ডিবি পুলিশেরে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করলেও আরো অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে এই নেটওয়ার্কে আরো কারা সম্পৃক্ত তা জানা যাবে।







